ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে একসঙ্গে তিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এদের মধ্যে দু’জন মেয়ে ও একজন ছেলে। এ তিন নবজাতকসহ তাদের মা রেশমা বেগম সুস্থ আছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চরফ্যাশন হাসপাতাল রোডে একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপ্রচারের মাধ্যমে তাদের ভূমিষ্ঠ করানো হয়। রেশমা বেগম চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের এওয়াজপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান মেস্তরীর স্ত্রী। ক্লিনিকটির পরিচালক মিল্লাত বলেন, চিকিৎসক দেবশ্রী পালের তত্ত্বাবধানে অস্ত্রোপাচারের মাধ্যেমে দুই মেয়ে ও এক ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়।
দিনভর নরমাল ডেলিভারীর করানোর চেষ্টার পর বুধবার সন্ধ্যায় অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। অস্ত্রোপাচারের সময় একের পর এক নবজাতক সন্তান দেখে বিম্মিত হন চিকিৎসক ও নার্সরা। সফল অস্ত্রোপাচারের মাধ্যমে সুস্থ ও সবল ৩ নবজাতক ভূমিষ্ঠ হয়। হাসপাতালেই তারা চিকিৎসা নিচ্ছেন। ওই প্রসূতির পরিবার আগে থেকেই পেটে যমজ শিশু থাকার বিষয়টি জানতেন। একসঙ্গে তিন সন্তান পেয়ে তারা খুশি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments