সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি, বাংলারচিঠি ডটকমের সম্পাদক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা খ্রিস্টান এসোসিয়েশনের চেয়ারম্যান পাস্টর অনুপ দিও, সেক্রেটারি পারভেজ ইউহোন্না, মাদারগঞ্জ উপজেলার এজি চার্চের পাস্টর সমুয়েল বালা প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অতীতে কখনও কোন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় উৎসব পালন নিয়ে উদ্বিগ্নতা দেখা যায়নি। এখন কেমন যেন মানুষের মধ্যে উদ্বিগ্নতা দেখা যায়। সবাই স্বাধীনভাবে তাদের ধর্ম-কর্ম করবে এটাই প্রত্যাশা কিন্তু একটি স্বার্থান্বেষী মহল, একটি পরাজিত গোষ্ঠী, দুষ্ট চক্র বিভিন্নভাবে অস্থিতিশীল করার এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য অপকর্ম করে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বাস দেয়া হয়।
জানা যায়, এবার জেলার জামালপুর সদর, বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ২৩টি গির্জায় বড়দিন উদযাপিত হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments