জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কক্সবাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মো. রোহান উদ্দিনকে সভাপতি ও ইংরেজী বিভাগের ওয়াহিদ জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী।
সোমবার (২৯ মে ) সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মুহসিন, ছাত্র উপদেষ্টা মঈনুদ্দিন আল হোসাইন, আবু ওয়ালিদ, সাবেক সভাপতি রাশেদ রনি, সাধারণ সম্পাদক আমির ফয়সালের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন হাসান আবরার, আরমানুল ইসলাম তামীম ও অৰ্পিতা বড়ুয়া প্রজ্ঞা। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন শহীদুল ইসলাম, মহাচিন রাখাইন ও উ থং ইয়ান।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন, ইফতিকার আহমেদ, কামরুল ইসলাম মামুন, নাসির উদ্দিন, মঈন উদ্দিন,তাহেরুল ইসলাম, সানাউল্লাহ বাবর ও জেড বি নিশাত।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে মো: রমজান আলী, উপ-দপ্তর সম্পাদক পদে মুনযারিন শাওন, অর্থ-সম্পাদক পদে ইমরান খান, উপ-অর্থ সম্পাদক পদে তৌহিদ জিসান, শিক্ষা-বিষয়ক সম্পাদক পদে আফসানা সাঈদ রিবা, উপ-শিক্ষাবিষয়ক সম্পাদক পদে সাকিবুজ্জামান আকাশ, প্রচার সম্পাদক পদে মোঃ বোরহান উদ্দিন, উপ-প্রচার সম্পাদক পদে মাহমুদ রবিউল মনোনীত হয়েছে।
তাছাড়াও ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে তানভীর মোরশেদ তামীম ও বহ্নি দেবনাথ, উপ-ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে মো: মিজানুর রহমান, উপ-অনুষ্ঠান বিষয়ক সম্পাদক পদে সাজেদুল কালাম, ধর্ম বিষয়ক সম্পাদক পদে এজাজুল হাসান আরিফ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক পদে তাওহীদুল ইসলাম,ক্রীড়া সম্পাদক পদে কায়সার ইসলাম ও কার্যকারী সদস্য পদে ১৬ জনকে মনোনীত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments