দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে উর্মি খাতুন (২১) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চকদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধু সদর ইউনিয়নের চকদৌলতপুর গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গৃহবধু উর্মি খাতুন গোসল করার জন্য বাথরুমে গিয়ে বৈদ্যুতিক মোটরের সুইচ অন করেন। এসময় বৈদ্যুতিক শট সার্কিট হয়ে বিদ্যুৎপৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়ে উর্মি খাতুন নামে এক গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে এসআই জামাল আছেন। থানায় ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments