বরিশাল অফিসঃ বরিশালসব জায়গায় থ্রি হুইলার নির্বিঘ্নে চলাচল সহ ৫ দফা দাবীতে ৪ ও ৫ নভেম্বর বরিশাল জেলায় ধর্মঘট ঘোষনা করেছে আলফা, সিএনজি ও ইজিবাইক শ্রমিক ও মালিক সমিতি।
রোবরার রাতে বরিশাল জেলা আলফা, সিএনজি ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। বাস মালিক ও শ্রমিকদের কতৃক থ্রি হুইলার চালকদের নির্যাতন বন্ধ, সব জায়গায় নির্বিঘ্নে থ্রি চলাচল করতে দেওয়া, সহজ শর্তে থ্রি হুইলার চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান সহ ৫ দফা দাবীতে ৪ ও ৫ নভেম্বর সকল ধরণে থ্রি হুইলার চলাচলে ধর্মঘট ডাকা হয়েছে। দাবী না মানা হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।
পরিমল বলেন, তাদের সংগঠনের আওতায় বরিশাল জেলায় তিন হাজার থ্রি হুইলার যানবাহন রয়েছে।
এদিকে ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশের আগে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবী জানিয়ে ২৬ অক্টোবর ৪ ও ৫ নভেম্বর ধর্মঘটের ডাক দেয় জেলা বাস মালিক গ্রুপ। এবার বিএনপির সমাবেশের ৬দিন আগে থ্রি হুইলার চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, ৫ নভেম্বর বরিশাল জনসমুদ্রে পরিণত হবে।’ জনগনকে কেউ ঠেকাতে পারবে না।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরওয়ার বলেন, সরকার ইনডাইরেক্টলি হরতাল ডাকছে বিএনপির সমাবেশকে বাঞ্ছাল করতে। কিন্তু এই সমাবেশকে ঠেকানো যাবে না কোনো ভাবে। জনগনের সমুদ্রে পরিণত হবে সমাবেশস্থল।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments