ডেস্ক রিপোর্টঃ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ এর এক জরুরী সভা নয়াপল্টনস্থ মহানগর কার্যালয় ভাসানী ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সকলের সম্মতিতে পবিত্র ঈদুুল ফিতরের পর দ্রুততম সময়ের মধ্যে ঘোষিত ওয়ার্ড সমূহের ইউনিট কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক টীম সমূহের প্রধানগণকে বিশেষভাবে তাগিদ দেয়া হয়
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র অন্যতম যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, হারুনুর রশীদ হারুন, লিটন মাহমুদ, মনির হোসেন চেয়ারম্যান, সদস্য গোলাম হোসেন, এ্যাডভোকেট ফারুকুল ইসলাম, আব্দুল হান্নান, আরিফুর রহমান নাদিম, কে এম জুবায়ের এজাজ, লতিফুল্লাহ জাফরু, শেখ মোহাম্মদ আলী চায়না, আব্দুল আজিজ, জামিলুর রহমান নয়ন, হাজী শহিদুল ইসলাম বাবুল, আকবর হোসেন নান্টু, শামছুল হুদা কাজল, এস এম আব্বাস, লোকমান হোসেন ফকির, জুম্মন মিয়া চেয়ারম্যান, ফজলে রুবাইয়াৎ পাপ্পু, এ্যাডভোকেট মহিউদ্দীন চৌধুরী, আরিফা সুলতানা রুমা, সাইফুল্লা খালেদ, রাজন, আবুল খায়ের লিটন, নাদিয়া পাঠান পাপন, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী প্রমূখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments