স্টাফ রিপোর্টার: রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো তিনদিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড। ২৪ এপ্রিল শনিবার জাতীয় এ আয়োজন রাজধানীর কাকরাইলে অবস্থিত স্কুলটির আঙিনায় শুরু হয় ।
প্রথম দিনে নিবন্ধিত ২৩০টির মধ্যে ১০৫টি প্রকল্প মেলে ধরেন খুদে বিজ্ঞানী ও উদ্ভাবকেরা। এর মধ্যে ছিলো রকেট, পরিবেশ দূষণরোধী স্মার্ট সল্যুশন, আধুনিক কৃষি মাঠ ব্যবস্থাপনা, ড্রোন, রোবট এর মতো নানা প্রকল্প।
ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রদর্শনীতে ঢাকা জেলা ও মহানগরীর দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান সম্পর্কিত প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও এসব প্রজেক্ট ঘুরে দেখেন। আয়োজনের দ্বিতীয় দিনে বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থাপিত প্রকল্পগুলো বিচারকদের সঙ্গে ঘুরে ঘরে দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ মোকাব্বির হোসেন, ঢাকা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ, উইলসের অধ্যক্ষ আ ন ম শামসুল আলম খান, বিজ্ঞান মেলা আয়োজন কমিটির আহবায়ক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
আজ সোমবার বিকাল ৪ টায় তিন দিনের এ আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোকাব্বির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব এবং উইলস গভর্নিং বডির বডির সভাপতি এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা, সহকারী জেলা প্রশাসক পারভেজ চৌধুরী। মূলপত্র উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ জিল্লুর রহমান। বক্তব্য রাখেন ক্ষুদে বিজ্ঞানী ও ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের শিক্ষার্থী তামান্না হক, উইলস বিজ্ঞান ক্লাবের সভাপতি তাকিবুর রহমান খান প্রমুখ।
সবশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments