মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ই-ব্যাংকিং এর সাথে যুক্ত হয়েছে দেশের সর্ববৃহত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ। এখন থেকে রাকাব-এর মোবাইল এ্যাপ “রাকাব ই-ব্যাংকিং” এর মাধ্যমে গ্রাহকগণ দেশের যে কোন প্রান্ত থেকে বিকাশ এ্যাপ ব্যবহার করে এ্যাড মানি, ফান্ড ট্রান্সফার, মোবাইল টপআপসহ বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।
আজ( ২১ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১১ টায় রাকাব ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত রাকাব ই-ব্যাংকিং এর বাস্তবায়ন অগ্রগতি ও বিকাশ লেনদেন উদ্বোধন বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে জুম-প্লাটফর্মে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মহাব্যবস্থাপক, রাজশাহী কামিল বুরহান ফিরদৌস; মাহব্যবস্থাপক, রংপুর বাবর আলী; বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা রাজশাহী, রংপুর; প্রধান কার্যালয়ের সকল উপ-মহাব্যবস্থাপক/বিভাগীয় প্রধানগণ; সকল জোনাল ব্যবস্থ পক, উপ-মহাব্যবস্থপক, স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী ও উপ-মহাব্যবস্থাপক, ঢাকা কর্পোরেট শাখা, সরাসরি ও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান সকলকে এ বিষয়ে ব্যাপক প্রচারনা চালানোর জন্য আহ্বান জানান এবং তিনি আশা প্রকাশ করেন রাকাব ই-ব্যাংকিং এ বিকাশ সংযুক্ত হওয়ায় দেশের প্রান্তিক পর্যায়ের জনগন আর্থিক লেনদেনে বড়ধরনের সুবিধা পাবে।
উল্লেখ্য যে, রাকাব মোবাইল এ্যাপ ব্যবহারকারীগণ বিকাশ-এর পাশাপাশি রকেট, নগদ, ট্যাপ, উপায় ইত্যাদি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস-এর মাধ্যমে লেনদেনসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও এখন থেকে রাকাব ই-ব্যাংকিং মোবাইল এ্যাপ ব্যবহার করে পল্লী বিদ্যুৎ, নেসকো ও রাজশাহী ওয়াসার বিল পরিশোধ করা যাবে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments