মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার সকালে রাজশাহী মহানগরী ও জেলার মোহনপুর এবং চারঘাট উপজেলা পৃথক তিনটি দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের হাটরা এলাকায় একটি অটোরিকশা যাত্রী নিয়ে দাঁড়িয়েছিল। এ সময় একটি বালুভর্তি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও চারজন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আসাদুল হাটরা গ্রামের তজের মণ্ডলের ছেলে। ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। নিহত আসাদুলের লাশ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে চারঘাট থানার ওসি মাহবুবুল আলম জানান, বুধবার সকাল ৮টার দিকে চারঘাটের বাদুড়িয়া বাদলের মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ভ্যানচালক মাজদার রহমান (৫৫) ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও মোটরসাইকেল চালক সিয়াম আলীকে (১৮) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানেই মারা যান। মাজদারের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর গ্রামে। তার বাবার নাম মৃত নইমুদ্দিন। আর নিহত সিয়াম রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার বুলবুল আলীর ছেলে।
এদিকে সকাল ৮টার দিকে একটি মাইক্রোবাস মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের দেয়ালে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মাইক্রোবাসের আটজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল হাসান মাহমুদ জানান, পাবনার আমিনপুর থেকে ৮ জন ব্যক্তি ভারতীয় ভিসার আবেদন জমা দিতে রাজশাহী এসেছিলেন। মাইক্রোবাস উল্টে তারা আহত হলে স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্য ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments