ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক অভিযানে টিকিট কালোবাজারী ও মাদক কারবারিসহ ২ জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের ৩৫টি টিকিট ও ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো কসবা খাড়পাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে আব্দুল খলিল ও ময়মনসিংহের নান্দাইল গ্রামের আব্দুল হকের ছেলে সুজন। আব্দুল খলিলের কাছ থেকে ৩৫টি টিকিট ও সুজনের কাছ থেকে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গতকাল মঙ্গলবার দুপুরে আটককৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়। এর আগে সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আন্ত:নগর মহানগর গোধূলী ট্রেন থেকে ইয়াবা ট্যাবলেটসহ সুজনকে এবং একই সময় কসবা রেলওয়ে স্টেশন থেকে ৩৫টি টিকিটসহ কালোবাজারি খলিলকে আটক করা হয়। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল করিম বলেন, পৃথক অভিযানে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস, উপকুল, পাহাড়িকা ট্রেনের ৩৫টি টিকিট ও ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments