কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর করাপাড়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বীজ সংরক্ষণাগার উপজেলা কৃষি অফিস চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এ কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসাইন। এ সময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুসয়ন কবির, সাধারন সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এসকে রঞ্জন, সাবেক সভাপতি এইচ আর মুক্তা সহ আরও অনেকে অনষ্ঠানে উপস্থিত ছিলেন। উপকারভোগী কৃষকরা বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ এবং বীজ, সার পেয়ে খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসাইন জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে খরিদ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় মোট ছয় হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments