ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ’রাজা ইলিশ’।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে ভোলা সদর উপজেলার মাঝের চর এলাকার ইউসুফ মাঝির জালে মাছটি ধরা পড়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মাছটি স্থানীয় তুলাতলী আড়তে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। ইলিশের ভরা মৌসুমে এ বছর এই প্রথম বড় কোনো ইলিশ মাছ ধরা পড়ায় মাছটি এক নজর দেখতে স্থানীয়রা আড়তে মানুষ ভিড় জমায়।
মাছটি কিনতে আড়তেও ছিলো ভিড়। ৩ হাজার ২০০ টাকায় মাছটি কেনেন তুলাতলী আড়তের কামাল বেপারি। তিনি মাছটি বরিশালের মোকামে বাচ্চু তালুকদারের আড়তে ৪ হাজার টাকা দামে বিক্রি করেছেন।
তুলাতলী মৎস্য আড়ৎদার কামাল বেপারীর আড়তের ম্যানেজার নাছির জানান, সকালে আমাদের তুলতলী মৎস্যঘাটের নান্নু, চেয়ারম্যানের আড়তে বড় সাইজের ইলিশ মাছটি কেনা-বেচা হয়েছে। নিলামে মাছটি বিক্রি হয়। এটা এ মৌসুমে সবচেয়ে বড় কোনো ইলিশ ধরা পড়লো।
তিনি আরো বলেন, মাঝের চর এলাকার ইউসুফ মাঝি মেঘনা নদীতে রাতে একটি বড় মাছসহ আরো অনেক ইলিশ মাছ পেয়েছেন। বড় সাইজের ইলিশ বাদে সেগুলো ১১ হাজার টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে আড়তে ইলিশের মণ প্রতি বিক্রি হচ্ছে ৮০ হাজার টাকা দরে।
তিনি বলেন, বড় সাইজের ইলিশকে ‘গ্রেড ইলিশ’ বলা হয়, স্থানীয়ভাবে এটিকে রাজা ইলিশও বলা হয়। এখন ইলিশের ভরার মৌসুম তাই মাঝে মধ্যে বড় মাছ পাওয়া যাচ্ছে। তবে এই মাছটির মতো এতো বড় ইলিশ এ মৌসুমে এর আগে আর ধরা পড়েনি। এই প্রথম বড় ইলিশ ধরা পড়লো।
এ ব্যাপারে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, এমন একটি খবর আমরা শুনেছি। এ মৌসুমের শুরুতে নদীতে ইলিশের পরিমাণ কম ছিলো। কিন্ত এখন বেড়েছে। এখন ভরা মৌসুম চলছে। তাই জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। এ বছরও জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন। আশা করা যাচ্ছে, এ বছরও ইলিশের লক্ষ্যমাত্র অর্জিত হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments