সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার দুপুরে উপজেলার রাখালগাছা মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুঠোফোনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মজিবুর রহমান মন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদ, পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, শামীম হোসেন, বিএনপি নেতা বোরহান উদ্দিন বাবু, খায়রুল বাসার নয়ন, সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক এড. নাজমুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৩শে আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় মারা যান তিনি। এড. আবুল কালাম আজাদ ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের ২৯শে ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ১৯৯৭ সাল থেকে মৃত্যু পর্যন্ত দীর্ঘ ১৮ বছর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ করেন তিনি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments