স্টাফ রিপোটার: রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে একজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। বৃহস্পতিবার (৩০ মে) ভোর ৬টা ৪৩ মিনিটে বাড্ডার ডিআইটি রোডে একটি তিন তলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরনের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, আজ সকাল ৬টা ৪৩ মিনিটে বিস্ফোরনের খবর পাওয়া যায়। এতে একজন নিহত ও একজন আহত হয়েছে।
গ্যাস লিকেজ থেকে এই দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments