ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মানুষের সবচেয়ে পছন্দের ফিচারগুলো স্মার্টফোনে যুক্ত করার মাধ্যমে দেশের বাজারে যাত্রা শুরু করেছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি - নতুন এই ডিভাইসটিতে ব্যবহারকারীদের পছন্দকে প্রাধান্য দিয়ে তাদের চাহিদা পূরণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। ডিভাইসটিতে রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সহ ৫,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, অ্যাকুয়া টাচ সহ ১২০ হার্জ সুপার-ব্রাইট ২,১০০ নিটস অ্যামোলেড ডিসপ্লে এবং ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ সনি লিটিয়া ৬০০ ক্যামেরা। স্মার্টফোনটি আগামী রোববার (৭ জুলাই) থেকে দেশজুড়ে পাওয়া যাবে।
ওয়ানপ্লাসের সবচেয়ে জনপ্রিয় এই সিরিজের জন্য ফ্ল্যাগশিপ-লেভেলের অভিজ্ঞতা নিশ্চিত করছে ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি। পণ্যটির ক্ষেত্রে সেরা মান ও সর্বোচ্চ আস্থা নিশ্চিতে বাংলাদেশ সরকারের সবরকম টেস্টে উত্তীর্ণ হয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত এই ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি।
ক্রেতারা দেশের যেকোনো ওয়ানপ্লাস স্টোর থেকে ফোনটি কিনতে পারবেন। একইসাথে, দারাজ, পিকাবু, গ্যাজেট অ্যান্ড গিয়ার ও ডলবেয়ার থেকে অনলাইনে অর্ডার দেয়ার সুযোগ রয়েছে।
এ বিষয়ে ওয়ানপ্লাস বাংলাদেশ’র সিইও মেঙ্ক ওয়াং বলেন, “আমাদের সবচেয়ে জনপ্রিয় নর্ড সিরিজের ডিভাইসে আমরা ব্যবহারকারীর সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নর্ড সিই৪ লাইট ফাইভজি ফোনে ফ্ল্যাগশিপ-লেভেলের উদ্ভাবনী হার্ডওয়্যার ও সফটওয়্যার ফিচার ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে ওয়ানপ্লাস পণ্যের প্রতি মানুষের ভালোবাসা ও চাহিদা আমাদের এই যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। বাংলাদেশের মানুষের জন্য জন্য আরও অনেক প্রযুক্তি ও পণ্য নিয়ে আসবো আমরা।”
অ্যাকুয়া টাচ সহ ১২০ হার্জ সুপার-ব্রাইট ২,১০০ নিটস অ্যামোলেড ডিসপ্লে, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সহ ৫,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ওআইএস সহ সনি লিটিয়া ৬০০ ক্যামেরার ফিচারে সমৃদ্ধ ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি ফোনটি মাত্র ২৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments