বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬ দফা দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ রবিবার(২০ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় শিক্ষার্থীরা জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালুসহ, মেডিকেল সেন্টারের সেবার মান নিশ্চিতকরণে সার্বক্ষণিক ডাক্তার-নার্স নিয়োগ, শিক্ষার্থীদের মানসিক কাউন্সিলের ব্যবস্থা করা, ঘন্টায় ঘন্টায় বাস সেবার ব্যবস্থা করা, আবাসিক হলগুলোর ডাইনিংয়ে ভর্তুকি এবং বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী সকাল ৮ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত খোলা রাখার করেন।
এছাড়াও দেশি-বিদেশী জার্নাল, অ্যাকাডেমিক বই এবং শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ হয় এমন বই দিয়ে সমৃদ্ধ করা সহ সকল ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করা এবং বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়নমূলক কাজের পরিকল্পনা সকলের জন্য উন্মুক্ত করা। সর্বোপরি এসকল কর্মকান্ডে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মতামতকে অগ্রাধিকার দেবার বিষয়ে তারা আরও দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. একিউএম মাহবুব জানান, আমি এখনো স্মারক লিপিটি হাতে পাইনি৷ হাতে পেলে তারপর বুঝবো কি কি ব্যাপারে দাবি জানানো হয়েছে৷
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments