মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গোপালগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বারবার নির্বাচিত শেখ ফজলুল করিম সেলিম এর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ চুন্নু গাজীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত কাউন্সিলর আলিমুজ্জামান বিটু সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা তাদের বক্তব্য বলেন, গোপালগঞ্জ ২ আসনের বারবার নির্বাচিত এমপি শেখ ফজলুল করিম সেলিম প্রতিবার রেকর্ড সংখ্যক ভোটের মধ্য দিয়ে বিজয় লাভ করে। ইতিমধ্যে তিনি পরপর আটবার গোপালগঞ্জ দুই আসনের এমপি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। এই জেলাকে বলা হয়ে থাকে আওয়ামী লীগ তথা নৌকার ঘাঁটি। বাংলাদেশের সব থেকে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয় এই জেলার এমপি।
আসছে ৭ জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সফল ও সার্থক করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট প্রদানের আহবান জানান বক্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে পুনরায় নৌকা মার্কায় ভোট প্রদানের দাবি করেন তারা।
নির্বাচনী জনসভা শেষে সমাবেশ স্থল থেকে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ২ নং পৌর কাউন্সিলর এর নেতৃত্বে একটি নির্বাচনী প্রচার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উক্ত প্রচার মিছিলে দলীয় নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments