আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তালের বীজ রোপণ করা হয়, শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কেন্দ্রীয় কমিটির কবি সংঘের সাধারণ সম্পাদক ড. আবুল আলীম তালুকদারের উদ্দোগে স্টেডিয়ামের চার পাশে এবং বাজিতখিলা থেকে গাজীখামার সরকে আনুমানিক ১০০০ বীজ রোপনের উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে।প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তালের বীজ রোপণের উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষায় শেরপুর জেলার প্রথম স্থান অধিকারী ২০২২ ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় কমিটির কবি সংঘের সভাপতি কবি তালাত মাহমুদ, সার্বিক সহযোগিতায় ছিলেন ঝিনাইগাতী উপজেলা কবি সংঘের সভাপতি মঞ্জুরুল ঝিনাইগাতী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ক্রীড়া সম্পাদক শাহ আলম। ঝিনাইগাতী কবি সংঘের কোষাধ্যক্ষ মাহমুদ।স্কাউট দলের ছাত্র বৃন্দ। তালের বীজের রোপনের উদ্দ্যোগতা ড. আবুল আলীম বলেন, যে কোনো গাছ মানুষের জন্য উপকারী তাই বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন, আমরা একটি গাছ মূহুর্তেই কেটে ফেলি,আর একটি গাছ লাগিয়ে বড় করা সময়ের প্রয়োজন, তাই একটি গাছ কাটার আগে একের অধিক গাছ লাগাতে হবে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments