স্টাফ রিপোটার : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সড়ক-মহাসড়ক যেন মরণ ফাঁদ। পথে বের হলেই আর জীবনের নিরাপত্তা নেই। প্রতিদিনের দূর্ঘটনায় অসংখ্য জীবন ঝড়ে যাচ্ছে। মনে হচ্ছে, সড়কের নিরাপত্তা নিশ্চিতে কারো দায়িত্ব নেই। প্রতিদিনই সড়ক দূর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হবে, এটাই যেন স্বাভাবিক ব্যাপার। আজও রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধ শতাধিক।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, রোড সেফটি ফাউন্ডেশন এর দেয়া তথ্য মতে, গেলো আগস্ট মাসে ৪৫৮টি সড়ক দূর্ঘটনায় ৫১৯ জনের করুণ মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৮৩টি মোটরসাইকেল দূর্ঘটনায় ১৭২ জনের প্রাণ গেছে। মোট দূর্ঘটনার ৩৯ দশমিক ৯৫ শতাংশই মোটর সাইকেলে ঘটেছে। এমন তথ্যে, সমাজের অভিভাবক মহলের মাঝে শংকা সৃষ্টি হয় কিন্তু টনক নড়েনা সংশ্লিষ্টদের।
বিবৃতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, শুধু অব্যবস্থাপনা আর দূর্ণীতির জন্যই দূর্ঘটনা বেড়ে চলছে। অব্যবস্থাপনায় বাংলাদেশ যেন বিশ^চ্যাম্পিয়ন। প্রতিদিন সড়কে হাজার কোটি টাকার চাঁদা আদায় হয়। সেই চাঁদা ভাগ হয় বিভিন্ন সেক্টরে। পরিবহণ সংশ্লিষ্টদের ভাগ্য ফেরে কিন্তু অনিরাপদ থেকে যায় সাধারণ মানুষের জীবন। পরিবহন সেক্টর নিরাপদ করতে দৃশ্যমান কোন উদ্যোগ নেই। সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবারে সৃষ্টি হয় ভয়াবহ অনিশ্চয়তা। প্রতিবছর হাজার হাজার মানুষ সড়কে পঙ্গু হয়ে অসহায় জীবন যাপন করে। সরকার সড়ক-মহাসড়ক নিরাপদ করতে কার্যকর উদ্যোগ নেবে, দেশের মানুষ এমনটাই প্রত্যাশা করে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments