মোংলা থেকে মোঃ নূর আলমঃ শহীদ প্রেসিডিন্ট জিয়াউর রহমান বাংলাদেশের আকাশে ধ্রুবতারা হয়েছিলেন। দেশের দুর্দিনে জাতি ওই ধ্রুবতারা দেখে দিকনির্দেশনা পেয়েছেন। স্বাধীনতার উষালগ্নে যেমনটি ঘোষণা দিয়েছেলনে ঠিক তেমনি পচাত্তর পরবর্তীতে দেশ যখন অমানিশার ভিতর ঠিক তখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি রাস্ট্রীয় ক্ষমতায় আসেন এবং দেশের হাল ধরেন। ৩০ মে শুক্রবার সকালে মোংলার মিঠাখালী বাজারে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম একথা বলেন। মোংলা উপজেলা বিএনপির আয়োজনে এ আলোচনা সভার আয়েজন করা হয়।
শুক্রবার সকাল ১০টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি আঃ মান্নান হাওলাদার। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আবু হানিফ, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব শেখ রুস্তুম আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবু হোসন পনি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম ও বিএনপি নেতা বাবুল হোসেন রনি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ শাহ আলম শেখ, মোঃ হাবিবুর রহমান, মোঃ নাসির মৃধা, মোঃ মারুফ হোসেন, ফারুক হাওলাদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোল্লা সফরুল হায়দার সুজন, পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম, ছাত্রদল নেতা নাসির হোসেন, শেখ সিফাতুল্লাহ শুভ, শহীদ জিয়া স্মৃতি সংঘের খানজাহান আলী, সাইফুল গোলদার প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করেছেন, উৎপাদনের রাজনীতি করেছেন। তিনি মানুষের কল্যাণে, কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। বাংলার মাঠে প্রান্তরে তিনি সর্বত্র বিচরণ করেছেন। লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতির মুক্তির সনদ। প্রতিটি জনপদে ৩১ দফা তুলে ধরতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments