বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের প্রায় এক হাজার কেজি লোহার যন্ত্রাংশ চুরির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন ২০২১) রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার সিরাজপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আশরাফ (৪৩) ও বৈদ্যনাথপুর সবজিপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে বারেক (৪২)।
লালপুর থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নাটোরের লালপুরের গোপারপুরস্থ নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের কারখানা বিভাগের বয়লার হাউজের দক্ষিণ পাশের বিভিন্ন স্থানে সুগার মিলের বিভিন্ন লোহার তৈরি স্ক্র্যাপ মালামাল রাখা ছিল। গত ১০ জুন ২০২১ দুপুরে বয়লার এটেনডেন্ট (কারখানা) উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. আবু বক্কর (৫৬) মালামালগুলো দেখে অফিস শেষ করে চলে যান। তিনি ১২ জুন সকালে পূণরায় কাজে যোগদান করার পর দেখেন, বয়লাদের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের নীচের দিকে কিছু অংশ ভেঙ্গে আনুমানিক এক হাজার কেজি পরিমাণ লোহার তৈরি বিভিন্ন প্রকারের স্ক্র্যাপ (সিআই ফায়ার বার, ব্যাগাস বার, ফার্নেস ডোর, এমএস জয়েন্ট ইত্যাদি) চুরি হয়েছে। যার আনুমানিক মূল ৩২ হাজার ২৫০ টাকা।
এ ঘটনায় মিলের উপব্যবস্থাপক (প্রশাসন) আল ফারুক উমর শরীফ গালিব জানান, মিলের কর্তৃপক্ষের নির্দেশে তিনি বাদি হয়ে সোমবার (১৪ জুন ২০২১) রাতে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তদন্ত করে থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন ২০২১) তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments