নাটোর প্রতিনিধি: নাটোরের বড়হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও তরুন দাস নামে একজনকে হত্যা কান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সবুজ হোসেন (২৪) নামে এক যুবককে চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্রগ্রাম থেকে গ্রেফতারের পর আজ শুক্রবার দুপুরে নাটোর মহাশ্মশানে সাংবাদিকদের সামনে তাকে উপস্থিত করে হত্যাকান্ড রহস্য উদঘাটনের দাবী জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন। গ্রেফতারকৃত সবুজ হোসেন শহরের বড়হরিশপুর এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান,গত ২১ ডিসেম্বর সকালে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের মন্দির,ভান্ডার ঘর,ভোগ ঘরের তালা ভেঙ্গে চুরি ও ভোগ ঘরের বারান্দায় হাত পা বাধা তরুন দাসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত তরুন দাসের ছেলে তপু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্রগাম থেকে সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়। সে প্রাথমিকভাবে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং জড়িত আরো কয়েকজনের তথ্য দিয়েছে। তদন্তের সার্থে তাদের পরিচয় প্রকাশ না করে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তিনি আরো বলেন,সবুজ হোসেন সহ অন্যরা মহাশ্মশানে চুরি করতে গিয়ে মন্দিরে উপস্থিত তরুন চন্দ্র দাস তাদের দেখে ফেলে। এ সময় তারা তরুণ চন্দ্র দাসের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments