সুব্রত সানা: দেশের জনগণ আজ নিজ দেশে অবহেলিত। করোনার কারণে অর্থনৈতিক ও মানসিকভাবে পর্যুদস্ত। জনগণ আজ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির নতুন ভাইরাসে আক্রান্ত। সরকার দলীয় নেতাকর্মীদের দুর্নীতি ও অনিয়মের কারণে দ্রবমূল্য আজ স¥রণকালের ভয়াবহ অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। আজ নয়াপল্টন্থ মহানগর বিএনপি‘র কার্যালয়ে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সভায় একথা বলেন। তিনি আরো বলেন, ‘সরকার একে একে জনগণের ভোটাধিকার, কথা বলার অধিকার, সভা-সমাবেশ ও প্রতিবাদ করার সমস্ত পথ বন্ধ করে দিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। আজ সময় এসেছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার, বিক্ষুব্ধ জনতার ঐক্যবদ্ধ মিছিলের স্রোতে ভেসে যাবে ফ্যাসিবাদের অশুভ চক্র।
সদস্য সচিব রফিকুল আলম মজনু তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার আদায়ের কর্মসূচিতে সামিল হতে দলমত শ্রেণী পেশার সর্বস্তরের জনগণকে এক কাতারে সামিল হতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধেই সকল জুলুম নির্যাতনের অবসান হবে।
সভায় মহানগরীর যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ ও থানা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments