দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ভাতিজার রাম দা’র কোপে চাচা রিয়াজ উদ্দিন খা (৭০) নিহত হয়েছেন এবং আহত হয়েছে এক নারীসহ ২জন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর রিফুজিপাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন খা একই এলাকার মৃত মজির উদ্দিন খার ছেলে।
প্রত্যক্ষ দর্শী ও স্থানীয়রা জানান, মহরমের কাশেদের ঈমাম নির্বাচন ও নেৃতৃত্ব নিয়ে বর্তমান ঈমাম রিয়াজ উদ্দিন খার সাথে ভাতিজা দিরাজ উদ্দিন খার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা দিরাজ উদ্দিন ক্ষুব্ধ হয়ে চাচা রিয়াজ উদ্দিন খার ওপর হামলা চালিয়ে তাকে ধারাল রাম দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এসময় নিহত রিয়াজ উদ্দিনের ছেলে স্বপন (৪৫) ও মেয়ে আর্জিনা খাতুন (৩৫) বাবা রিয়াজ উদ্দিনকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে আসলে তাদেরও কুপিয়ে জখম করে ঘাতক দিরাজ উদ্দিন পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত রিয়াজ উদ্দিনের লাশ উদ্ধার করে থানায় নেয়। পরে গতকাল বৃহস্পতিবার সকালে নিহতের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। হামলায় আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় স্বপনকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয় এবং আর্জিনা খাতুনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনার সাথে জড়িত সিরাজ উদ্দিন খার ছেলে ঘাতক দিরাজ উদ্দিন খাকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে হত্যাকান্ডের ঘটনায় নিহত রিয়াজ উদ্দিন খার ছেলে রফিজ উদ্দিন খা বাদী হয়ে ঘাতক দিরাজ উদ্দিন খাকে প্রধান আসামী করে ১০জনের নামে গতকাল বৃহস্পতিবার সকালে হত্যা মামলা দায়ের করেছে যার নং ৪১।
হত্যার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম শফিক জানান, মহরমের ঈমাম নির্বাচন বা নেতৃত্ব নিয়ে চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা দিরাজ উদ্দিন খা ধারাল অস্ত্র দিয়ে চাচা রিয়াজ উদ্দিন খা কে কুপিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় নিহতের ছেলে রফিজ উদ্দিন খা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে ১০জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। তবে হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। হত্যাকান্ডের সময় গুরুতর আহত স্বপন খাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments