ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো চাল, আটা, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের লাগামহীন উর্ধ্বগতির ফলে সীমিত আয়ের সাধারণ মানুষের সংকট বেড়ে যাওয়া, জীবনযাত্রায় মুল্যস্ফিতির নেতিবাচক প্রভাব পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ এক বার্তায় পলিটব্যুরো জানায়, দ্রব্যমূলের লাগামহীন উর্ধ্বগতির কারনে জনজীবনে নাভিঃশ্বা তৈরী হয়েছে। সীমিত আয়ের মানুষ আয়ের সাথে ব্যায় মেটাতে হিমশিম খাচ্ছে। মুল্যস্ফিতির কারণে জীবনযাত্রায় নাকাল অবস্থা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী স্বল্প আয়ের মানুষদের এক কোটি খাদ্যকার্ড প্রদানের ঘোষণা দিয়েছিলেন। আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা এখনো এক তৃতীয়াংশ বাস্তবায়িত হয়েছে মাত্র। যুদ্ধ পরিস্থিতির কারণে তৎকালীন বৃটিশ সরকার সবার জন্য যে রেশনিং প্রথা চালু করেছিল। পাকিস্তান আমল এমনকি বাংলাদেশ সত্তুরের দশক পর্যন্ত তা চালু ছিল। এই পরিস্থিতি সামাল দিতে সবার জন্য রেশনিং ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা প্রয়োজন। করোনার অভিঘাত মোকাবেলার পরিস্থিতি শেষ হতে না হতে রুশ-ইউক্রেন যুদ্ধ নতুন সংকট তৈরী হয়েছে। এই অবস্থা কতদিন চলবে তা বলা মুশকিল। ইতোমধ্যে আন্তর্জাতিক পণ্যের বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। ইতোমধ্যে ডলারের বিপরীতে টাকার অবমুল্যায় করা হয়েছে। এ কারণে আমদানী নীতিতে পরিবর্তন আনা জরুরী।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments