'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ জেলা তথ্য অফিস, আয়োজনে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আজ ০২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান।
প্রধান অতিথি বলেন, ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে প্রযুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ এবং নেতিবাচক দিকগুলো বর্জন করতে হবে। যুগের চাহিদার সাথে খাপ খাইয়ে তরুণ সমাজকে নিজেদের এগিয়ে নিতে হবে। গতিশীল জীবনে থেমে না গিয়ে সুচিন্তিতভাবে জীবনের মূল্যবান উপাদানগুলো বেছে নিতে হবে। তারুণ্যের শক্তি নিয়ে সমাজ, রাষ্ট্র গঠনে অমিত সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। স্বকীয় দক্ষতা বা স্কিল বৃদ্ধি করে তরুণদের বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের তৈরি করে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক তরুণদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন। তরুণরা যদি দেশের নিম্ন, উচ্চ যে কোনো পর্যায়ের মানুষকে সম্মান করতে শেখে, তবে তারা মানুষ হিসেবে আরো বড় হয়ে উঠবে বলে মন্তব্য করেন।
আলোচনা সভায় অংশগ্রহণকারী তরুন প্রতিনিধিদের আলোচনায় উঠে আসে যে, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করতে পারে দেশের তরুণসমাজ। তরুণদের অংশগ্রহণ ছাড়া ২৪-এর আন্দোলন সফল হতে পারতো না।
আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের উপ-পরিচালক শেখ মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যাময়ী স্কুলের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, এনটিভি ময়মনসিংহের ব্যুরোপ্রধান সাংবাদিক আইয়ুব আলী, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক, শিক্ষক-শিক্ষার্থী, তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments