বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দফা দাবি তুলে ধরে রাজধানীর শাহবাগ থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সংগঠনটির পক্ষ থেকে অবরোধ শেষ করার ঘোষণা দেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে তারা অবরোধ পালন করছিলেন। পরিস্থিতি বিবেচনায় আপাতত শাহবাগের কর্মসূচি স্থগিত করা হলেও আন্দোলন থেকে তারা সরে যাচ্ছেন না।
একই সঙ্গে সংগঠনটি ঘোষণা দেয়, সোমবার থেকে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর থেকে রাজধানীর শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষের ভোগান্তি দেখা দেয়।
আন্দোলনকারীরা দাবি করেন, হাদি হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। চার দফা দাবির মধ্যে হত্যাকাণ্ডের বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপের কথা উল্লেখ করা হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments