বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর উদ্যোগে Empowering Future: Invest in Women towards Smart Bangladeshশীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ ১৩ মার্চ ২০২৪ বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সেমিনারে পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহ্মুদ, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
সেমিনারে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সম্মানিত অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপ এর সভাপতি নাসিম ফেরদৌস। আলোচনায় অংশ নেন বিআইডিএস এর মহাপরিচালক ড. বিনায়ক সেন। স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক। এছাড়া, প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অনারারি অধ্যাপক ড. নাজমুন্নেসা মাহ্তাব, বিবি প্রোডাক্টস্ এর প্রতিষ্ঠাতা বিবি রাসেল, ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির প্রমূখ।
পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহ্মুদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়েছে। আগামী ১০ বছরের মধ্যে প্রান্তিক পর্যায়সহ সকল স্তরে নারীর ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর সামনে উদাহরণ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, নৈতিকতা সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়তে নারীদের জ্ঞানের দিক থেকে এবং অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করতে হবে। এছাড়া তাদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা নিজের দল ও পরিবার পরিচালনা করেছেন। বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তিনি বঙ্গবন্ধুকে পরামর্শ দিয়েছেন। নারীর অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments