সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে নির্বাহী হাকিমের আদেশ পালনে গাফিলতি করার অভিযোগ উঠেছে। ১৭ নভেম্বর ওই কেন্দ্র সচিবের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উপমা ফারিসা।
জানা যায়, ১৬ নভেম্বর সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি(ভোকেশনাল) পরিক্ষা কেন্দ্রে ট্রেড ১ এর ২য় পত্র পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফাইজুল ওয়াসিমা নাহাত। এ সময় তিনি ওই কেন্দ্রের দুই শিক্ষার্থীকে নকলসহ ধরে ফেলেন। পরে নির্বাহী হাকিম ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকা ও কেন্দ্র সচিব ওয়াজেদা পারভীনকে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করার আদেশ দেন। এ আদেশ পালনে গাফিলতি শুরু করেন কেন্দ্র সচিব। নির্বাহী হাকিমের আদেশ পালনে গাফিলতি করায় ১৭ নভেম্বর ওই কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উপমা ফারিসা।
এ ব্যাপারে কেন্দ্র সচিব ওয়াজেদা পারভীন বলেন, বহিষ্কারকরণ প্রক্রিয়া সম্বন্ধে বুঝতে না পারায় কিছুটা দেরি হয়েছে। এখন সংশ্লিষ্ট দপ্তরে বহিষ্কারের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা জানান, নির্বাহী হাকিমের আদেশ পালনে গাফিলতি করার বিষয়ে জেলা প্রশাসকের কাছে কেন্দ্র সচিবের বিরুদ্ধে ১৭ নভেম্বর দুপুরে অভিযোগ দেওয়া হয়েছে।
ছবির ক্যাপশনঃ সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় কেন্দ্র।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments