সুব্রত সানা: বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, দেশের মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে অস্বস্তিতে আছে। লাখো মানুষ বেকারত্বের অভিশাপে নিমজ্জিত। সরকারের এদিকে কোনো দৃষ্টি নেই, সরকার বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্মূল করার জন্য মরিয়া।
আজ শনিবার বিকেলে রাজধানীতে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদপুর থানা ৩২ও ৩৪ ওয়ার্ড বিএনপি'র উদ্যােগে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি নেতা সালাম বলেন, দেশের ১৭ কোটি মানুষ আজ কষ্টে আছে। কথা বলার অধিকার নেই, কিছু লেখার অধিকার নেই। মানুষ এখন টেলিফোনে কথা বলতেও ভয় পায়। দুঃসহ যন্ত্রণার মধ্যে বাস করছে জনগণ। এই বন্দীদশা থেকে দেশব্যাপীকে মুক্ত করতে হবে। আর এর জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতন আন্দোলনে শরিক হতে হবে।
এসময় কৃষিবিদ শামীমুর রহমান শামীম মোহাম্মদপুর থানা বিএনপি'র সভাপতি ওসমান গনি শাহজাহান, আদাবর থানা বিএনপি'র সভাপতি আখতারুজ্জামান, মহানগর বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য সোহেল রহমান, হাজী ইউসুফ, নাদিয়া পাঠান, মোহাম্মদপুর থানা যুগ্ম সম্পাদক জামাল হোসেন জুয়েল এবং মোহাম্মদপুর থানার অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments