স্টাফ রিপোর্টার: ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদন্ড থেকে খালাস পেয়েছেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদন্ডের রায় বাতিল করে রায় দেয় আপিল বিভাগ।
মঙ্গলবার (২৭ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূনাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত কোন ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেয়েছেন। এই রায়ের ফলে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত ৮ মে মৃত্যুদন্ডাদেমের বিরুদ্ধে আজাহার ইসলামের আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য আজকে (২৭ মে) দিন ধার্য করেন আদালত।
গত ৬ মে আপিল শুনানি শুরু হয়।পরে পর্যায়ক্রমে আপিলের শুনানি চলে।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজাহার ইসলামের বিরুদ্ধে।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ২ নম্বর, ৩ নম্বর এবং ৪ নম্বর অভিযোগে ফাঁসির দন্ডাদেশ পান জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজাহারুল ইসলাম।
এছাড়া ৫ নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর ও ৬ নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে ৫ বছরের কারাদন্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদন্ড বহাল রেখে রায় ঘোষণা করেন আপিল বিভাগ।
আপিল বিভাগের রায়ে ২,৩, ৪ ও ৬ নম্বর অভিযোগের দন্ড বহাল রাখে। আর ৫ নম্বর অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। ওই রায়ের রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেছিলেন আজহার ইসলাম।
পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ আজহার ইসলামকে আপিলের অনুমতি দেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments