স্টাফ রিপোটার: ঢাকা-৫ সংসদীয় আসনে চাঁদাবাজ, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মুন। তার প্যাডে স্বাক্ষরিত এক বার্তায় এ ঘোষনা দেওয়া হয়।
শুক্রবার (৩১ মার্চ) বিকালে এ তথ্য জানিয়েছেন মনু‘র ব্যাক্তিগত সহকারি জিয়া উদ্দিন জিয়া।
জিয়া উদ্দিন জিয়া বলেন, ঢাকা-৫ আসনের অন্তর্গত এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। বেশ কিছুদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে (ঢাকা-৫ সংসদীয় আসন) ডেমরা-যাত্রাবাড়ি ও আংশিক কদমতলী এলাকায় অনেকেই দলীয় পরিচয় বা তার (কাজী মনিরুল ইসলাম) নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করছে। এই ধরনের ঘৃণ্য কাজের সাথে সংশ্লিষ্ট কেউ জননেত্রী শেখ হাসিনার কর্মী হতে পারে না এবং এদের সাথে কাজী মনিরুল ইসলাম মনু এমপির কোনধরনের সম্পর্ক নাই। এমতাবস্থায়, কেউ তার পরিচয় ব্যবহার করলে তাদেরকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানান। পরে এক সাক্ষাতকারে কাজী মনিরুল ইসলাম এমপি বলেন, সরকার চাঁদাবাজ, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। রামজান মাসে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজ, মাদক-সন্ত্রাসদের রুখতে আমরা সরকারকে সহায়তা করে যাচ্ছি। এছাড়াও ফুটপাতে যারা ব্যবসায় করছেন তাদের মাধ্যমে যদি সাধারন মানুষের চলাচলে বিগ্ন ঘটে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তা বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে নগরীর সব বাজার কমিটি, আমদানিকারক, প্রবীণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিয়ের মাধ্যমে বাজারের প্রতিটি দোকানের সামনে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, বাড়তি দামে পণ্য বিক্রয় না করা, মেমো ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় না করা, পণ্যে ভেজাল বা ওজনে কম না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অত্যাবশকীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বভাবিক রাখতে বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ নির্দেশনা না মানলে সতর্ক করে এবং পরবর্তীতে প্রশাসন বা ভোক্তা অধিকারের সহায়তায় অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, আমরা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেব না। অপরাধ যেই করুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতি ও সন্ত্রাসী কার্যক্রম একসঙ্গে চলতে পারে না। কেউ যদি রাজনীতিকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম চালায় তাকেও ছাড় দেওয়া হবে না। তিনি সর্বসাধারনের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments