তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ের পথে এগিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে নবীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশে নবীনগরের সর্বস্তরের মানুষের ঢল নামে। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে শ্লোগানে “ধানের শীষের বিজয় নিশ্চিত করো”, “এম.এ মান্নানকে চাই” এলাকা মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম.এ মান্নান। সভাপতিত্ব করেন নবীনগর পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটন। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল বাসার, সহ-সভাপতি এবং নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এস. কে. হেলাল, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মজিব, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন টিটু এবং উপজেলা মহিলা দলের আহ্বায়ক প্রফেসর নাইলা ইসলামসহ প্রমুখ।
সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী এম.এ মান্নান বলেন, যদি নির্বাচনে বিজয়ী হই, তাহলে নবীনগরের দুর্নীতিবাজ, চাঁদাবাজ চক্র এবং বালুমহলের অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। নবীনগর –ঢাকা ও নবীনগর –আশুগঞ্জ সড়ক দ্রæত সংস্কার করে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করা হবে। একই সঙ্গে নবীনগরে গ্যাস সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। কিন্তু দুঃখের বিষয় একটি মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভ্রান্তিমূলক ও বিরূপ মন্তব্য ছড়ানোর চেষ্টা করছে। আমি উন্নয়ন, ন্যায়নীতি ও জনস্বার্থের রাজনীতি করতে চাই। তাই নেতিবাচক অপপ্রচারে নয়, জনগণের ভালোবাসা ও বিশ্বাসেই আমি এগিয়ে যেতে চাই। জনগণের সরকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই দেশের সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে তারেক রহমানের ৩১ দফা কোনো দলীয় প্রতিশ্রুতি নয় এটি একটি জাতীয় রূপকল্প। জনগণ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ন্যায় বিচার চায়। ধানের শীষই সেই প্রত্যাশার প্রতীক।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনে জনগণ ন্যায়ের অধিকার হারিয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম-খুন এবং দমন-পীড়ন এখন নিয়মে পরিণত হয়েছে। সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। জনসমাগমে পুরো মাঠ এবং আশপাশের এলাকা জনসমুদ্রের রূপ নেয়। সমাবেশ শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে একযোগে শ্লোগান ও মিছিল অনুষ্ঠিত হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments