জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসজুড়ে ওয়াইফাই সার্ভিস নিয়ে আসছে আইসিসি টেলিকমিউনিকেশন। সার্ভিসটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের যেকোনো স্থানে দ্রুতগতির ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অপটিক্যাল ফাইবার ইন্টারনেট সেবা চালু থাকলেও হলে নির্দিষ্ট সীমানার বাইরে গেলেই মোবাইল ডেটা কিনে ইন্টারনেট ব্যবহার করতে হয় শিক্ষার্থীদের। ওয়াইফাই বিলের পাশাপাশি হলের বাইরে মোবাইল ইন্টারনেটের জন্যে আলাদাভাবে অর্থ খরচ করতে হয় শিক্ষার্থীদের। তবে নতুন এ প্রযুক্তি চালু হলে বিশ্ববিদ্যালয় এরিয়ায় ইন্টারনেট ব্যবহার করতে আর মোবাইল ডেটার প্রয়োজন পড়বে না বলে জানান আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার রাতুল বিন নজরুল।
তিনি বলেন, ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের প্রস্তাবনা পেশ করেছি। পুরো বিশ্ববিদ্যালয়ে আমরা ওয়্যারলেস ইন্টারনেট সেবা দিতে প্রস্তুত। শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট আইপি এড্রেস ব্যবহার করে ক্যাম্পাসের যেকোনো স্থানে সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে তাদের মোবাইল ডেটার বাড়তি খরচ সাশ্রয় হবে।
এ বিষয়ে উপ-উপাচার্য প্রশাসন সোহেল আহমেদ বলেন, আমরা প্রস্তাবনাটি পেয়েছি। এ ধরনের সেবা চালু হলে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যয় কমবে। আশা করি দ্রুতই এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌছাতে পারবো।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments