রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট সোমবার বিকালে আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা শাখার সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক জাকির হোসেন,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন বিপ্লব, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর শাখার নেতা মৃত্যুঞ্জয় কর্মকার,বাইশারী ইউনিয়ন শাখার সভাপতি আমিনুল ইসলাম পলাশ,ইলুহার ইউনিয়ন শাখার নেতা গোলাম রাব্বী, সলিয়াবাকপুর ইউনিয়ন শাখার নেতা আল-মামুন আলমাস,সৈয়দকাঠির ইউনিয়ন শাখার নেতা মো. লাভলু, বিশারকান্দি ইউনিয়ন শাখার নেতা বিজয় ঘরামী প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম বেপারী ও খলিল মোল্লা, বানারীপাড়া প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা, নির্বাহী সদস্য এসএম গোলাম মাহমুদ রিপন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মনির হোসেন,সদস্য মিলন মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন হোসেন মোল্লা,পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শফিক শাহিন,সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সপরিবারে শাহাদাৎবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments