কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পঁচা,বাসি খাবার বিক্রির দায়ে ৩ রেস্টুরেন্ট মালিককে ৩০ হাজার ও অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির দায়ে ৭ মুদি দোকান ব্যবসায়িকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার দুপুরে কলাপাড়ার বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তায় ও পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোহাইব মিয়া।
অর্থদন্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, অতিথি রেস্টুরেন্ট ১৫ হাজার টাকা, নিউ ঢাকা হোটেল ৫ হাজার টাকা, হোটেল আল-মদিনা ১০ হাজার টাকা। এছাড়া নূর ষ্টোর্স ৩ হাজার টাকা, আকন ট্রের্ডাস ২ হাজার টাকা, মা-ষ্টোর্স ২ হাজার টাকা, বায়েজিদ ষ্টোর্স ২ হাজার টাকা, খেপুপাড়া ষ্টোর্স ৫ হাজার টাকা, ফিরোজ ষ্টোর্স ৫ হাজার টাকা ও জুয়েল পোল্ট্রি ৫ হাজার টাকা।
এসময় ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, কলাপাড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোহাইব মিয়া জানান, বাজার নিয়ন্ত্রন রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments