বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন-২৪ বিজয়ী বাংলাদেশ দলের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। নিজ জেলায় সংবর্ধনা পেলেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির তিন খেলোয়াড় স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে ওই তিনজন নারী ফুটবলারকে সংবর্ধনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন,
রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের উপদেষ্টা ফারুক হোসেন, মাজেদ জাহাঙ্গীর অপু, মাসুদ রানা প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়ের নারী ফুটবলারদের সফলতা ও তাদের পরিশ্রম বিষয়ে জানতে চান জেলা প্রশাসক। এ সময় ইশরাত ফারজানা বলেন, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া জগতকে এগিয়ে নিতে জেলার সকল মাঠ সংরক্ষণ করা হবে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জিমনেসিয়াম তৈরির প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।
রাণীশংকৈল মহিলা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম বলেন, দ্বিতীয় বারের মত সাফ চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য গর্বের। যা আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখবে। মেয়েরা প্রমাণ করেছে তাদের মধ্যে অদম্য শক্তি ও প্রতিভা রয়েছে যা সঠিক ভাবে ব্যবহার করতে পারলে তারা দেশকে অনেক কিছু দিতে পারবে।
উল্লেখ্য, টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না রানী, সাগরিকা ও কোহাতি কিসকু।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments