ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্নের নামে পুনরায় ৫ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধের ইতিহাসের স্মারক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু বাড়ী আগুন, বুলডোজার ক্রেন দিয়ে খোদ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে গুড়িয়ে দেওয়া হলো তা ইতিহাসে এক ন্যাক্কারজনক কালো অধ্যায় সূচনা করলো। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।
বিবৃতিতে বলা হয়, ৫-৬ ফেব্রুয়ারি দু’দিন ব্যাপী ছাত্র-জনতার ব্যানারে বুলডোজার কর্মসূচি একটি পরিকল্পিত জংগীবাদী কর্মসূচি। পাকিস্তানী চেতনাগত ভাবে ‘৭১-র মুক্তিযুদ্ধ, স্বাধীনতা স্মারক ঐতিহ্য, সংস্কৃতি, বাংগালী জাতিসত্ত্বার প্রাণ, ‘৭২-এর সংবিধান সবকিছুর বিরুদ্ধে দাড়িয়েছে। ‘৭১ এর গণহত্যার জড়িত সেই শক্তিটি বর্তমানে রাষ্ট্রযন্ত্রের ভেতরে এবং অন্তবর্তী সরকারের মধ্যে জায়গা করে নিয়ে প্রতিপক্ষ অসাম্প্রদায়িক শক্তি নিধনে নেমেছে। দু’দিন ব্যাপী সারাদেশে যে তান্ডব চালানো হলো তা সরকার প্রশাসন তাকিয়ে দেখলো, কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করলো না পর্যন্ত। সরকারের এই নির্লিপ্ততা ঐ অপশক্তিকে এক ধরণের মদদ প্রদান ছাড়া আর কিছুই নয়। সরকারের এই ভূমিকারও নিন্দা জানায় ওয়ার্কার্স পার্টি। অনতিবিলম্বে ২দিনব্যাপী সারাদেশে ঘটে যাওয়া সন্ত্রাস নৈরাজ্য, মানবিধিকার লংঘনের জন্য আন্তর্জাতিক তদন্তের দাবী করা হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments