টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ইস্যু
ডেস্ক রিপোর্ট: ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবিতে আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে, নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে অনড় অবস্থান নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে এই চিঠি দেওয়া হয়। এতে বিসিবি স্পষ্টভাবে অনুরোধ জানিয়েছে, ভেন্যু পরিবর্তন সংক্রান্ত বিষয়টি যেন আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিসপিউট রেজুলেশন কমিটি—ডিআরসি) কাছে পাঠানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিবির প্রত্যাশা—আইসিসি বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে এটি ডিআরসির কাছে হস্তান্তর করবে। উল্লেখ্য, স্বাধীন আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই কমিটি আইসিসির অধীন বিভিন্ন বিতর্ক ও বিরোধের নিষ্পত্তি করে থাকে।
বিসিবির দাবি, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই তারা ডিআরসির মাধ্যমে এই ইস্যুর সমাধান চায়। যদিও এ বিষয়ে এখনো আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, যদি বিষয়টি ডিআরসিতে যায়, তাহলে বিশ্বকাপের সূচি ও ভেন্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে, যা টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments