ডেস্ক রিপোর্ট: রাজধানীর হাজারীবাগের বউবাজোরে কুরিয়ার সার্ভিসের মালামাল লোড-আনলোডের সময় কেমিক্যাল বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতরা হলেন- হালিম (২৮) মার্সেল (৩৬) ও আশিক (৪০)।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান।
তিনি বলেন, হাজারীবাগের বউবাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিসের অফিসের সামনে মালামাল লোড-আনলোডের সময় কুরিয়ার সার্ভিসের অফিসে কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে হতাহতরা লেবার হিসেবে কাজ করছিলেন।
উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল হক শাহীন বলেন, কিছুক্ষণ আগে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রত্যক্ষদর্শী ও কেমিক্যালের আলামত সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
জাগো নিউজ
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments