ডাকসুর সাবেক ভিপি সুলতান মুনসুর ও সাবেক সংসদ সদস্য হেনরী আটক

প্রকাশ : 30 Sep 2024
ডাকসুর সাবেক ভিপি সুলতান মুনসুর ও সাবেক সংসদ সদস্য হেনরী আটক

ডেস্ক রিপোর্ট: ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মুনসুর আহমেদকে আটক করা হয়েছে। সোমবার সকালে কানাডা থেকে দেশে ফিরলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্র থেকে আপটক করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এতথ্য নিশ্চিত করেছেন।

১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামীলীঘের প্রার্থী হিসিবে জয়ী হন সুলতান মোহাম্মদ মুনসুর আহমেদ।

এক-এগারোর সময় আওয়ামীলীগের সাথে সুলতান মুনসুরের দূরত্ব তৈরী হয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দিতা করে জয়ী হন।


অপরদিকে সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামীলীগের আর এক সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে মৌলভীবাজার থেকে আটক করা হয়েছে।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান মৌলভীবাজাররের বর্ষিজোড়া এলাকা থেকে হেনরীকে তার স্বামী লাবু তালুকদারসহ আটক করা হয়। 

সম্পর্কিত খবর

;