ভোলা প্রতিনিধি॥
ভোলার লালমোহনে একটি চলন্ত যাত্রীবাহি বাসে উঠতে গিয়ে পা পিছলে পড়ে চাকায় পিষ্ট হয়ে চিত্তরঞ্জন দাস (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ডাক্তার আজহারউদ্দিন ডিগ্রি কলেজের সামনে চরফ্যাশন-ভোলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চিত্তরঞ্জন দাস ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নম গ্রামের হিরালাল দাসের ছেলে। সে পেশায় একজন লড্রি ব্যবসায়ী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, বেলা সাড়ে ১১ টার দিকে চিত্তরঞ্জন দাস বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় তার মেয়েকে দেখতে বাড়ি থেকে রওয়ানা দেন। পথিমধ্যে ডাক্তার আজাহারউদ্দিন কলেজের সামনে
থেকে বাসে উঠতে গিয়ে অসাবধানতাবসত পা পিছলে নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
লালমোহন থানার ওসি তদন্ত মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি এখনো শনাক্ত করা যায়নি। তবে সন্দেহজনক ভাবে দুটি বাস আটক করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments