স্টাফ রিপোটার: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ৬ শতাধিক অস্বচ্ছল ও ছিন্নমূল মানুষদের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের এমপি আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।
শনিবার (২৩ মার্চ) সাড়ে ৩ টায় যাত্রাবাড়ীর শহীদ জিয়া স্কুল মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
মশিউর রহমান মোল্লা সজল এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যকণ্যা জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন,ততদিন বাংলাদেশের কোনো মানুষকে না খেয়ে থাকতে হবে না। এ জন্য তিনি দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা শুধু পাঁচওয়াক্ত নামাজ পড়ে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ-নিরাপদে থাকবে দেশের সকল মানুষ। তিনি আরও বলেন, প্রতিবছর রমজান মাসে আওয়ামী লীগের দলীয় ব্যানারে বিভিন্ন ইউনিট ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। যেহেতু সারা পৃথিবীতে অর্থনৈতিক সংকট চলছে, তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ইফতার মাহফিল না করে সেই টাকা দিয়ে যাদের ইফতার সামগ্রী প্রয়োজন তাদেরকে যেন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আমরা আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই নির্দেশ মেনে ঢাকা-৫ নির্বাচনী এলাকার অসহায়-অস্বচ্ছল ও ছিন্নমূল মানুষের পাশে সাধ্যমতো সহযোগিতা দিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমি আশা করবো, এই এলাকার প্রতিটি সম্পদশালী ও বিত্তবান ব্যাক্তিরা যার যার অবস্থান থেকে গরীব-দু:খি মানুষের পাশে দাঁড়াবেন। এতে মহান আল্লাহ্ ও খুশি হবেন।
৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ্ব জাহিদুল কবির রাজু সভাপতিত্বে ও বৃহত্তম ডেমরা থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ শান্ত সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো: মুশফিকুর মান্নান বায়ু, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাসন মাহমুদ অপু, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো: শরিফ উদ্দীন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সালমা জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গাজী সুমন আহম্মেদ, ৪৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ ফালান প্রমূখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments