উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের কেজিবি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক হয়েছে আন্ত জেলা ট্রান্সফারমার চোর চক্রের তিন সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার এসআই ওসমান গনি। তিনি জানান ০৭ নভেম্বর রাত দেড় টায় চোর চক্র বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিয়ে পালানোর সময় স্থানীয়রা টের পেয়ে হাতে নাতে আটক করে থানায় খবর দেয়। এ সময় বরিশাল বিমানবন্দর থানার মাধবপাশা ইউনিয়নের লাফাদি গ্রামের ফারুক হোসেন ভুটু এর পুত্র ফজলে রাব্বি (২৪) বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া ০১নং ওয়ার্ডের মোঃ মনছুর হাওলাদার এর পুত্র সোহাগ হাওলাদার (৩১) , জানুকি সিংহ রোডের ৭ নং ওয়ার্ড মৃত ইউসুফ হাওলাদারের পুত্র মোঃ স্বপন হাওলাদার (২৮) কে আটক করে স্থানীয়রা। এ সময় চোর চক্রের আরেক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় কাজী মামুন (৪০) জানান ঘটনাস্থল থেকে তার বাড়ি কাছে থাকায় তিনি খুঁটি থেকে ট্রান্সফরমার নামানোর সময় শব্দ পেয়ে চিৎকার করেন এতে এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাদেরকে(চোর সন্দেহে তিনজনকে) ঘিরে ফেলে আটক করে। থানায় খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে উজিরপুর মডেল থানায় বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর উজিরপুর অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম রেজা শাওন (২৮) চারজনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানা মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ট্রান্সফরমার চুরির ঘটনায় একটি মামলা আদায়ের করা হয়েছে, আটক কৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments