ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু এক বিবৃতিতে বলেছেন, জনভিত্তি নেই বলেই ৭ জানুয়ারী প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও জুলুমবাজ হয়ে উঠেছে। কতৃর্ত্ববাদী ও নব্য বাকশালী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জোরালোভাবে দমন—পীড়ণ শুরু করেছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রতিদিনের কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। মতিঝিল থানার একটি মিথ্যা ও বানোয়াট মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণের যুবদল নেতা ও ছাত্রদল ঢাকা মহানগর (পূর্ব) এর সাবেক সহ—সভাপতি ইমরান খাঁন ইমন এর জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা। জনগণ এখন গণবিরোধী সরকারের নিষ্ঠুর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে। আর তাই জনগণ অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছে। জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম—নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না।শনিবার ( ১৮ মে ২০২৪ ) এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দপ্তরের চলতি দায়িত্ব থাকা সাইদুর রহমান মিন্টু।
বিবৃতিতে তারা বলেন, মতিঝিল থানায় দায়েরকৃত একটি মিথ্যা ও বানোয়াট মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুবদল নেতা ও ছাত্রদল ঢাকা মহানগর (পূর্ব) এর সাবেক সহ—সভাপতি ইমরান খাঁন ইমন এর জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করেছে।
নেতৃবৃন্দ সারাদেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং ইমরান খাঁন ইমন এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।”
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments