শরীফুল ইসলাম,জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শাকিল বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জনবাণী’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আবু ইসহাক অনিক।
মঙ্গলবার (২০ মে) বিকাল ৩.০০ টায় নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনার কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ৯ সদস্য বিশিষ্ট ২য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোকন বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফটোগ্রাফার শ্রাবণ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক সবুজ পত্রিকার আলাওল করিম ফয়সাল, অর্থ সম্পাদক হিসেবে সাম্প্রতিক দেশকালের হৃদয় আহমেদ নির্বাচিত হন।
এ ছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সময়ের কণ্ঠস্বরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাইফুল ইসলাম (অনিরুদ্ধ সাজ্জাদ)। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশের মাহমুদা আক্তার নাঈমা ও একুশে সংবাদের মুসতারিন রহমান স্নিগ্ধা।
নবগঠিত কমিটির সভাপতি মো. শাকিল বাবু বলেন, ‘জাককানইবি সাংবাদিক ফোরামের নতুন কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠন আরো গতিশীলতা লাভ করবে এবং নতুন উদ্যমে কাজ করবে বলে আশাবাদী। সাংবাদিক ফোরাম সবসময় সত্য ও ন্যায়ের পথে চলেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে প্রত্যাশা করছি।’
সাধারণ সম্পাদক মো. আবু ইসহাক অনিক বলেন, ‘এই ক্যাম্পাসে সাংবাদিকদের প্রয়োজনে সবসময়ই পাশে থেকেছি। সম্মানজনক এই পেশায় শিক্ষার্থী হিসেবে নিজের দক্ষতায় যুক্ত হয়েছি। মানসিক শান্তি পেয়েছি, যখন ঝুঁকি নিয়ে কাজ করেছি মানুষের কল্যাণে। সংগঠনকে গতিশীল করা এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে নৈতিকতার সাথে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চাই।’
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয় অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমে কাজ করা ক্যাম্পাস প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সংগঠন জাককানইবি সাংবাদিক ফোরাম, দুই বছর ধরে কাজ করে আসছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments