ডেস্ক রিপোর্ট:ঢাকা-১৭ বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা জামাল কামাল নুরুদ্দিন মোল্লা বলেছেন, বিএনপির বিরুদ্ধে বিষোদগার করতে কয়েকটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। জনসমক্ষে হেয় প্রতিপন্ন করতে মিশন নিয়ে নেমেছে। তারা আগামী নির্বাচনে জয়ী হতে অন্ধকার পথ বেছে নিয়েছে।
শুক্রবার রাজধানীর গুলশানে বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা ঘটানোর প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামাল কামাল মোল্লা বলেন, দেশে যেকোন অপরাধ সংগঠিত হলেই জামায়াত বিএনপির উপর দায় চাপানোর অপচেষ্টা করছে। অথচ, এ দলটি দৃশ্যমান অনেক প্রতিষ্ঠান দখলে নিয়েছে তার কোনো তদন্তও হয় না, আইনশৃঙ্খলা বাহিনীও নিশ্চুপ।
তিনি বলেন, দীর্ঘ দেড় যুগ পতিত আওয়ামী স্বৈরশাসকের কারা জীবন বাজি রেখে রাজপথে ছিলো? আর কারা জীবনের ভয়ে রাজপথে নামেননি? আর কোন দল একদিনের জন্য সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয়নি? জাতি সব জানে। আজকে তারাই নিজেদের বড় মুক্তিযোদ্ধা দাবি করছেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গুলশান ১ নং মোড় থেকে শুরু হয়ে গুলশান ২ ঘুরে বনানী বাজারে গিয়ে শেষ হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments