মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে একটি মত বিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই ) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন্নবী বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ ২ প্রকল্পের উদ্যোগ ও তত্ত্বাবধানে সারাদেশে জমি ও ঘর নেই (ক শ্রেণীর ভূমিহীন পরিবার ) এমন পরিবারকে ২ শতক জমি ও গৃহ প্রদানপূর্বক এই পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তারই আলোকে মেহেন্দিগঞ্জকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে ব্যাপক প্রচারণার মাধ্যমে গৃহহীনদের কাছ থেকে আবেদন গ্রহণ এবং তা যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ২১ জুলাই মেহেন্দিগঞ্জের আলীমাবাদ, জাঙ্গালিয়া, চরগোপালপুর ও শ্রীপুর এই ৪টি ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন ১৪৫ টি পরিবারকে ২ শতাংশ জমি সহ ঘর প্রদান করা হবে। পর্যায়ক্রমে আরও ঘর নির্মাণপূর্বক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। উপকারভোগী নির্বাচন, নির্বাচিত উপকারভোগীদের মাঝে খাস জমি বন্দোবস্ত এবং ঘরের গুণগত মান নিশ্চিত করে ইতিমধ্যে সারা দেশে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের গৃহ প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, উপ-প্রকৌশলী মোঃ শফিউল্লাহ, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আঃ রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী লিটনসহ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments