বিএনপি ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল নগর কমিটি বিলুপ্ত করা হয়েছে

প্রকাশ : 13 Jun 2024
বিএনপি ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল নগর কমিটি বিলুপ্ত করা হয়েছে

স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন। 


রিজভী আরও জানান,  সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না’র নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।


উল্লিখিত বিলুপ্তকৃত কমিটি সমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষনা করা হবে।

 


সম্পর্কিত খবর

;