প্রধান উপদেষ্টার রোড ম্যাপ, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

প্রকাশ : 17 Dec 2024
প্রধান উপদেষ্টার রোড ম্যাপ, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংকালে একথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। যা থেকে  এটি স্পষ্ট যে, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন নির্বাচনের নির্দিষ্ট সময় ও তারিখ নির্বাচন কমিশনের নির্ধারন করার দ্বায়িত্ব ।

সম্পর্কিত খবর

;